তোমার কুয়াশামাখা আদুরে স্নিগ্ধতাকে মুঠোয়
ভরে ধরতে ইচ্ছে হয়।শিশির কণার
প্রতিটি বিন্দুতে এঁকে দিতে ইচ্ছে হয় এক
একটি ভোরের গল্প।
তোমার দূর পাহাড়ের
গায়ে লেগে থাকা আবছায়া আলো ছায়ার
খেলা কিংবা বিস্তৃত দিগন্তজোড়া মাঠের
ভিজে মাটিতে আঁকতে ইচ্ছে হয় ভোরের
পদচিহ্ন।পুকুরপা ড়ে ধোঁয়া ধোঁয়া ভৌতিক
ভোরে শান
বাঁধানো সিঁড়িতে ঠান্ডা জলে পা ডুবিয়ে ইচ্ছ
পুকুরের শত মাছের আনাগোনায় জানিয়ে দেই
ভোরের খবর।
ভোর বিদেয় নিবে জানি,লাল সূর্যের
প্রভাতকে জায়গা করে দিতে।তবু প্রতিদিন
একটি বারের জন্য এই স্নিগ্ধ ভোরের জন্য চঞ্চল
হতে চাই।
লেখা : মুস্তাকী নাঈমা তিন্নি
ভরে ধরতে ইচ্ছে হয়।শিশির কণার
প্রতিটি বিন্দুতে এঁকে দিতে ইচ্ছে হয় এক
একটি ভোরের গল্প।
তোমার দূর পাহাড়ের
গায়ে লেগে থাকা আবছায়া আলো ছায়ার
খেলা কিংবা বিস্তৃত দিগন্তজোড়া মাঠের
ভিজে মাটিতে আঁকতে ইচ্ছে হয় ভোরের
পদচিহ্ন।পুকুরপা ড়ে ধোঁয়া ধোঁয়া ভৌতিক
ভোরে শান
বাঁধানো সিঁড়িতে ঠান্ডা জলে পা ডুবিয়ে ইচ্ছ
পুকুরের শত মাছের আনাগোনায় জানিয়ে দেই
ভোরের খবর।
ভোর বিদেয় নিবে জানি,লাল সূর্যের
প্রভাতকে জায়গা করে দিতে।তবু প্রতিদিন
একটি বারের জন্য এই স্নিগ্ধ ভোরের জন্য চঞ্চল
হতে চাই।
লেখা : মুস্তাকী নাঈমা তিন্নি

No comments:
Post a Comment