Friday, October 17, 2014

অদ্ভুতুড়ে কাণ্ড

বলছি শোনো সে এক অদ্ভুতুড়ে কাণ্ড মশাই 
লেজের উপর ভর দিয়ে যে হাঁটছে সদাই 
সেই তো আবার দাঁড়িয়ে একা করছে কি 
পা নেই তাও ঘুরছে দেখি যেন এক চরকি । 

শ্যেন দৃষ্টিতে আকাশ দেখে চোখ নামিয়ে 
ডানাদুটো তার গুটিয়ে রাখে সে ভয়ে ভয়ে   
জানে , যদি খসে যায় কি যে হবে তার 
চিনবে না তো কেউ চেনা বামুন বলে আর 
চামড়ার উপরে চামড়া সাজিয়ে গণ্ডারকে 
হার মানিয়েছে , গড়ছে একার পৃথিবীকে । 
তার চোখ যে থাকে পেছনে , দেখে গোপনে 
মুখে সে খায় না কিছু আর থাকে সাবধানে 
বুকের খাঁচায় বর্ম ঢাকা তবুও রোগ বারোমাস 
কোদাল লাঙ্গলে করে সে তারাদের চাষবাস । 
এমনি কত যে অদ্ভুত ঘুরছে এপাশ ওপাশে 
কিই বা হবে ভয় পেয়ে এমন সব সর্বনাশে । 

কথা : দীপঙ্কর 

No comments:

Post a Comment