এখনো দাগ লেগে আছে যন্ত্রণার অপুষ্ট শরীরে
দীর্ঘ সময়ের আধার ঘসে ব্যথারা সোহাগ স্পর্শ খোঁজে ভিখিরি প্রেম;
পিঠ ঠেকা দেওয়ালের যাপনে ...
কবে কার রেখে দেওয়া দিনানিপাতের আড়াল থেকে
হা-হা মরমিয়া মন বৃষ্টিপাতের শব্দ শোনে –
জটলা বাঁধায় – প্রতিরাতের স্বপ্নের হাত ধরে
আর রাত জাগা শিহরে পাখার হাওয়ায়
ফরফর ওড়ে ‘যারা বৃষ্টিতে ভিজেছিল’ পাতারা দৃশ্য থেকে দৃশ্যান্তরে।
তুমি বলেছিলে মা, মানুষকে চিনতে ও জানতে হলে তাদের সাথে মিশতে হয়,
ভালবাসতে হয় খোকা –
শ্রদ্ধা ও সম্মান জ্ঞাপনে তুমিও আপন হবে একদিন তাদেরই কাছে ...
অথচ ভালোবাসতে-বাসতে প্রতিনিয়ত ঠকছি ভদ্রতার আড়ালে।
কথা : শেখ নজরুল

No comments:
Post a Comment