Saturday, September 20, 2014

বিশ্বাস কর, সেদিনের মিছিলে,
আমি তোর নামেই শ্লোগানে মুখর হয়েছি,
মিছিলের শেষে ক্লান্ত আমার ঠোঁটে,

তুই কোনফাঁকে, তুমি হয়ে গেলে,
মিছিলে যখন স্বৈরতন্ত্রের বুলেটে রক্ত
ঝরেছে,
আমি সাহসী বুক পেতে দিয়েছি,
মরে যাবার আগে আমি জেনে গিয়েছি,
তোকে নয়, আমি তোমাকেই ভালবেসেছি।
আমি তোমাকে ছেড়ে যেতে পারি,
এই ল্যাম্পপোস্ট, এই ঘুমন্ত শহরের গল্প,
আমি কখনোই ছেড়ে যেতে পারবোনা,
ঘুমিয়ে পড়া ট্রাফিক পুলিশগুলো,
আমার জন্য, নগরীর সব রাস্তায়,
লালবাতি জ্বালিয়ে রেখে গেছে।

লেখা : রাকিবুল হায়দার

No comments:

Post a Comment