সকাল থেকেই প্রচন্ড বৃষ্টি হচ্ছে। বৃষ্টিময় সকাল আমার অনেক ভালো লাগে। শরীরের অলসতা ভেঙ্গে ঝট করে উঠে পড়লাম। তারাতারি ল্যাপটপটা ওপেন করে ফেসবুক এ লগইন করলাম। তারপর প্রতিদিনের মত আজও সেই একই কাজ, সেই একই রুটিন। কিন্তু আজ এইটা কি হলো? আমি যেন নিজেকে বিশ্বাস করতে পারছিনা ! আমার শরীরে একটা বিদ্দুতের মতো চমকে গেল। তার মানে প্রিয়া কালকে ফেসবুকে এসেছিলো? কিন্তু কখন? রাত ২টা ৪০ মিনিটে প্রিয়ার স্টেটাস আপডেট দেয়া আছে! ১৫ দিন পর এসে একটা স্টেটাস দিয়ে গেল? আমি যে মেসেজ করেছিলাম সেটার কোনো রিপ্লাই করলোনা! আশ্চর্য একটা মেয়ে! এখনো আগের মতই আছে পাগলিটা! আমার প্রিয় বৃষ্টি অবিরাম ধারায় তার সৌন্দর্য ঝরিয়ে যাচ্ছে আর আমার মনটা ওই মেঘলা আকাশের মতই কালো হয়ে গেল! কিছুই ভালো লাগছেনা।
.
Friday, November 27, 2015
Saturday, June 20, 2015
রাজকন্যার বিদায়বেলা....
বিছানায় এপাশ থেকে ওপাশ করছে ঝিনুক। একদম ঘুম আসছেনা। জানালায় তাকিয়ে আছে অপলক। নাহ, ঘুম আসছেনা। মাথায় চেপে গেল প্রতিদিনের দুষ্টামি। রাত ৩টা বেজে ১০ মিনিট! ঝিনুক পা টিপেটিপে বাবার ঘরে প্রবেশ করলো। নাহ, শব্দ করা যাবে না। আজকের মজার বিষয় আলাদা। গিয়ে চুপিচুপি বাবার বুকের উপর মাথা দিয়ে দশ মিনিট শুয়ে থাকতে হবে। বাবা টের পেলে খেলা ভন্ডুল। পা টিপেটিপে ধীরে ধীরে বাবার কাছে চলে গেলো। আলতো করে মাথাটা রাখলো বাবার বুকে! আহা কি শান্তি। শহরের নামকরা উকিল মি. কল্যাণ সাহা এখন বেঘোরে ঘুমাচ্ছে। ঝিনুক চোখ বন্ধ করে ফেললো। কি শান্তি! দশমিনিট হয়ে গেছে এখন উঠতে হবে। বাবা টের পেলে সব্বনাশ হবে।এত রাতে আসার জন্য বকাতো দিবেই শাস্তিও দিবে। আসতে আসতে বিছানা থেকে নেমে
সত্যি ভালোবাসা
ঘর থেকে বেড়িয়ে রিক্সায় উঠার সময় চোখে পড়লো পাশের গলির সেই ছেলেটা দাড়িয়ে আছে। প্রতিদিনিই সময় করে দাড়িয়ে থাকে। তুমি নিজেও জানো ছেলেটা তোমাকে পৃথিবীর সবচাইতে বেশি ভালবাসে। ছেলেটার জন্য তোমার মনে অনেক শ্রদ্ধা। কিন্তু তুমি তাকে ভালোবাসতে পারবে না। কারন তুমি যে ভালোবাসো অন্য কাউকে। নামি-দামি ও সম্ভ্রান্ত পরিবারের ছেলেকে ভালবাসলে তবেই তো সুন্দর একটা ভবিষ্যত! এটা তুমি বুঝে গিয়েছে জ্ঞান হবার সাথে সাথে। সেই অালালের দুলালটি তোমাকে যেভাবে ব্যবহার করতে চায় তাতেও তোমার সমস্যা নেই। তুমি যে সুন্দর একটি ভবিষ্যতের স্বপ্নে বিভোর! ভার্সিটির নাম করে ঘন্টার পর ঘন্টা বিছানায় তার মনোরঞ্জনে ব্যস্ত থেকেও তুমি অনুতপ্ত নও। তুমি ভাবছো এটাই তো ভালবাসা। অথচ দিনশেষে ক্লান্ত শরীরে বাড়ি ফেরার পথে দেখলে তখনও দাড়িয়ে আছে পাশের গলির সেই ছেলেটি। তার জন্য এখনও তোমার মনে অনেক শ্রদ্ধা। অথচ তুমি বোকা এটাও জানো না, ভালবাসার প্রথম অনুভুতি হলো, মন থেকে আসা সেই মানুষটার প্রতি অবিরাম শ্রদ্ধা.... এটাই যে সত্যি ভালোবাসা 💕
Tuesday, June 2, 2015
স্মৃতির অতলে...
মাঝে মাঝে এমন কিছু সময় অাসে যা মানুষকে আকঁড়ে ধরে। টেনে নিয়ে যায় স্মৃতির অতলে। আজ খুব কাছের একজনের কথা অনেক বেশি মনে পড়ছে। কাছের বলা ঠিক হবেনা। তাকে নিজের অর্ধেক বলাটাই শ্রেয়। আমাদের শরীর দুটো অালাদা হলেও আত্মাটা এক। আমাদের বন্ধুত্বের সংজ্ঞাটা কোনভাবেই বিশ্লেষন করা সম্ভব না। আমি করতেও চাইনা। প্রতিটা মানুষের জীবনেই কোন বিশেষ একজন অদৃশ্য এক ছাপ রেখে যায়। কারনে অকারনে, হাসিতে-খুশিতে কিংবা সফলতা-ব্যর্থতায় চোখ বন্ধ করলেই যাকে খুজে পাই, কাছে না থেকেও সবসময় যার উপস্থিতি অনুভব করি। পড়ন্ত বিকেলে একাকিত্বের অন্ধকারে চোখ বন্ধ করে ডেকে উঠি, ‘‘দোস্ত তোকে খুব মিস করছি রে’’......খুব। আমার আত্মার অপর নাম, আমার বন্ধু শুভ।
Monday, April 27, 2015
Monday, April 6, 2015
Subscribe to:
Comments (Atom)








