Tuesday, June 2, 2015

দুজনে দুজনার...

অামি আমার আমিতে থাকব
তুই যতোই বদলে যাস
আমি তোকে আগলে রাখবো
তুই যতোই হারাতে চাস
আমি এক পা এগিয়ে থাকবো 
তুই যতোই পা বাড়াস
আমি জড়িয়ে তোকে রাখবো
তুই যতোই ছাড়িয়ে যাস
ভালবাসি, ভালবাসব
তুই যতোই ভুলে যাস
পাশে ছিলাম আর থাকবো
তুই যতোই দুরে যাস

আসবি ফিরে এটাই জানি
বাসবি ভাল আবার
যাক না সময় যাক কেটে যাক
দীর্ঘ অপেক্ষার
শুন্য হৃদয় পূর্ন হবে
অারও একটিবার
তুই আমিতে আমরা হবো
দুজনে দুজনার.......
‪#‎শঙ্খনীল‬
২৬.০৫.২০১৫

No comments:

Post a Comment