Friday, October 17, 2014

পার্কে একদিন

একা একা বসে আছেন যে?
একা বসা বারণ নাকি?
না, না তা হবে কেন? তবে এই পার্কে একা কেউ
আসেনাতো তাই।
আসবেনা কেন? ঐযে চা ওয়ালা বাদাম
ওয়ালা ওরা কি জোটি বেঁধে আসে নাকি?

ওরাত ব্যবসা করতে আসে।
এখানে সবাই'ই কোন না কোন ব্যবসা করতে আসে। কেউ
পেটের কেউ মনের।
মানে?
বুঝবেননা।
আপনার পাশে একটু বসি?
আপনার ইচ্ছা।
মানে আপনার ইচ্ছা না?
সেটাকি বললাম?
না বললেও বুঝ যায়। একজনের জন্য অপেক্ষা করছি।
আসতে একটু দেরী হবে। ততক্ষন একটু গল্প করি বসে আপনার
সাথে।
হুমম করেন।
আপনি কি সিঙ্গেল?
মানুষের টুইন হয় জানি কিন্তু মানুষ যে ডাবল,ট্রিপল হয়
জানতামনা।
আপনি এত প্যাঁচান কেন বলেনত? সহজ
ভাবে কথা বলতে জানেননা? সিঙ্গেল কি বুঝেননা?
না বুঝিনা। আমিতো জানি দুনিয়ার সব সিঙ্গেল।
মানুষকে আল্লাহ ডাবল করে বানায়না।
প্রেম করেন?
করতে হবে?
ইয়াল্লাহ। জ্বী না করতে হবেনা। আচ্চা আপনি এমন করছেন
কেন?গায়ে পড়ে একটু কথা বলছি বলে দাম বাড়াচ্ছেন?
আমি কোরবানীর হাটের গরু কিংবা মজুদ করা কোন পণ্য
না যে দাম বাড়াব।
এত নিরস কেন আপনি?
এই শীতেত দেখছি ভালই খেজুরের রস পাওয়া যাচ্ছে।
আমার রস সাপ্লাই না দিলেই কি নয়?
হাহাহাহা।
হাসছেন কেন?
আপনার সাথে কথ বলে মজা পাচ্ছি তাই।
যে কারোর'ই ভালো লাগবে। অপেক্ষার প্রহর কাটানোর
জন্য যে কারো সাথে কথা
বললেই মজা লাগবে।
বাহ বেশ বুঝেন দেখছি।
একটু একটু।
ঈশ দেখেনত কতক্ষন হল,যার জন্য
অপেক্ষা করছি সে আসছেনা। টাইম সেনস নাই এমন মানুষ দুই
চোখে দেখতে পারিনা।
তাহলে আমার সাথে কথা না বলাই উচিৎ.
কেন?
আমার টাইম সেনস নাই বললেই চলে।
অহ।আপনার টাইম সেনসে আমার কিছু আসে যায়না।
তা ঠিক।
জিজ্ঞেস করলেননা আমি কার অপেক্ষায় আপনার
সাথে সময় কাটাচ্ছি।
আমি জেনে কি করব? বরং তাকে একটা কল
দিয়ে জিজ্ঞেস করুন তার আর কত দেরী।
হু,ঠিক বলেছেন।
ফোন ধরছেনাতো!
অহ আচ্চা। এবার ঝটপট কাজ সেড়ে ফেলুন।
কি কাজ!!!!
আপনার মোবাইলটা দিন আর
পার্সে টাকা পয়সা যা আছে বের করুন।
মানে!!!!
বাংলাইত বললাম। অহ একটু নিদর্সন দেখাই তাহলে।
এটা চিনেন?
অহ মাই গড। পিস্তল!!!! আপনি ছিনতাইকারী?
জ্বী, সময় নেই একদম। তাড়াতাড়ি করুন।
আমার বিশ্বাস হচ্ছেনা। আমি একটা ছিনতাইকারীর
সাথে এতক্ষন বসে ছিলাম?
আমি আপনাকে বসতে বলিনি। টাইম ওয়েষ্ট করছেন।
হারি আপ। চিল্লা চিল্লি করে লাভ নেই।
আশে পাশে আমার আরো লোক আছে।
গুলি করতে দ্বিধা করবনা।
এই নিন সব,প্লীজ মারবেননা।
গুড গার্ল। কাঁদছেন কেন? জানে মারবনাত। ধন্যবাদ দিন
পারলে।
একটা রিকোয়েস্ট সিম কার্ডটা দিয়ে যাবেন প্লীজ?
সিওর। কে জানি আসবে তার সাথে দুই মিনিট কথাও
বলে নিতে পারেন। এই নিন ফোন।
এখনো ফোন ধরছেনা। নিয়ে যান সব। সিম কার্ডও
লাগবেনা।
ঠিক আছে বসে বসে কাঁদেন আপনি। এই নিন ৫০
টাকা ভাড়া। চলে যেতে পারবেন
আশা করি যেখানে যাবার। ভাল কথা "হ্যাপি নিউ
ইয়ার"
.............. পিকচার আভিবি বাকি .........??
৫মিনিট পর।
তুমি এখনো বসে আছ?
আপনি আবার এসেছেন?
হু এসেছি।
কেন?
একটা মানুষকে এত কষ্ট দেয়া উচিৎ না। তাই
ফিরে আসলাম।
এই নাও তোমার মোবাইল, পার্স সব। আর কেঁদনাত।
আপনি আমাকে তুমি তুমি করছেন কেন?
আমার ইচ্ছে। শুন যার তার সাথে এভাবে সময় কাটানোর
জন্যে বসে পড়না আর কোনদিন।
আপনি সব ফেরৎ দিতে এসেছেন না উপদেশ?
দুইটাই।
ধন্যবাদ লাগবে? না লাগলে যান। আমার মন খারাপ। যার
সাথে দেখা করতে আসছি সে আসলনা। তার উপর আপনার
মত ভয়ংকর মানুষের দেখা পেলাম।
সে এসেছেত!!!
এসেছে? কোথায়!!!
এই যে আমি।
অসম্ভব।
ফেইসবুক আইডি নীলাচল, নাম মৃন্ময়। তোমার
আইডি মৃত্তিকা, নাম নবণী। এবার বল সম্ভব?
তুতুতুমি!!!!
কেমন চমক দিলাম?
তুমিনা একটা.....
এইযে দেখ আবার কাঁদে, আরে আরে কি কর? এই
ভাবে পার্কে জড়িয়ে ধরলে লোকে কি বলবে?
যা খুশি বলুক। আমিকি লোকেদের বাড়া ভাতে বালু
ঢালছি। তুমি আমাকে চিনলে কিভাবে?
খুব সহজ। তোমার কথা শুনে বুঝে ফেলেছি। আর নিশ্চিত
হতে আমার মোবাইল সাইলেন্ট করে কল দিতে বললাম।
আর পিস্তল?
ওটা আমার ভাগ্নের খেলনা পিস্তল।
তোমাকে ভড়কে দেয়ার প্লান করেই এসেছিলাম।
জীবনে এত সারপ্রাইজড হইনি।
এবার চল কিছু খাই
চল।

গল্প : অস্থির সত্তা

No comments:

Post a Comment