Wednesday, September 17, 2014

দাড়িয়ে তুমি..

এই নিয়ে ২ সপ্তাহের মত ওকে একি জায়গায় দাড়িয়ে থাকতে দেখছে আহসান।
প্রথমে কিছু মনে না করলে ও এখন ব্যাপারটা কেমন জানি লাগছে আহসানের।
তবু কিছু না বলে মেয়েটির পাশ দিয়ে চলে গেল।

এর পর দিন কলেজ থেকে আশার সময় ঠিক একি জায়গায় মেয়েটিকে দাড়িয়ে থাকতে দেখলো আহসান। আজ চুপচাপ না গিয়ে মেয়েটির কাছে গেল
---- গত ১০-১৫ দিন ধরে তোমায় এইখানে দাড়িয়ে থাকতে দেখছি কি সমস্যা তোমার ??
--- না, মানে এমনি
--- এমনি কি? সোজা সাপ্টা বল?
--- না মানে আমি আপনাকে পছন্দ করি।
মাটির দিকে চেয়ে বলল মেয়েটি।
--- কি?আবার বলতো?
--- আপনাকে পছন্দ করি.
-- এই কোন ক্লাসে পড় তুমি?
--- ইন্টারে
--- ও ! এইসব ভালবাসার ভূত মাথা থেকে সরিয়ে ভালো মত পড় কাজে আসবে। ভালো মত পড়ালিখা করলে আমার চেয়ে ভালো ছেলে পাবে।
টুপ টুপ করে পানি পড়ছে নিসুর চোখ থেকে,
---কাদছ কেন??
--- এমনি ?
-- কাদবেনা?? কান্না করার মত কিছু বলিনি।
বলে আহসান চলে গেল
সেই রাতে আহসান এর অনেক জ্বর উঠে।
৭ দিন পর কলেজে যায় আহসান
ফিরার পথে একি জায়গায় মেয়েটিকে দাড়ানো অবস্থায় দেখে।
মেজাজ বিগড়ে গেল ,আজ ইচ্ছা মত বকা দিবে মনে মনে বলল আহসান।
------ আপনি এই ৭ দিন কোথায় ছিলেন।আপনার এই অবস্থা কেন?
জানেন আমি কত ভয় পেয়েছি? ?
খুব উদ্বিগ্ন ভাবে বলল নিসু।
-- আমার জ্বর ছিল। আর ভয় পেলে কেন?
---- আমি এই ৭দিন আপনার জন্য দাড়িয়ে ছিলাম দেখিনি তাই।
--- মানে কি? আচ্ছা , আমার কি দেখে তোমায় আমায় ভালো লেগেছে??
---জানিনা, এইটুকু জানি আপনাকে আমার অনেক ভালো লাগে। আপনাকে আমি কখনো পাব না, তবুও আপনাকে না দেখলে আমার ভালো লাগেনা। ছোট কাল থেকে কষ্ট নিয়েই বেচে আছি , আর একটা কষ্ট যোগ হবে এই আর কী ??
আর তো কিছু হবেনা.
---- আজব তো! তুমি আবার কান্না করছ? কান্না করবেনা। তুমি কোন বাসায় থাক??
--- এইতো ,এই টিনশেডে।
-- আরকে থাকে তোমার সাথে?
--- আমি আর আব্বু।
--- কেন তোমার আম্মু কোথায় ?
---- আম্মু মারা গেছেন। আমার যখন ৭ বছর ছিল তখন।
----- আবার কান্না করছ ? কাদবেনা প্লিজ
-
দৃশ্যপট: ২

---আজ আকাশটা কত সুন্দর তাইনা? বলল আহসান
--- হুম! অনেক অনেক অনেক সুন্দর!
--- আমার পাশে যে লক্ষীটি আছে সেও অনেক সুন্দর.
---- যা! !!
লাজুক ভাবে বল্ল নিসু
"আজ আহসান আর নিসু এর বিয়ে হয়েছে"
--- বিয়ের রাতে আমরা মনে হয় প্রথম যুগল যারা ব্যাল্কনিতে বসে জোছনা দেখছে তাই না?
--- হুম.
---- একি! তুমি আবার কাদছ কেন? কান্না করবেনা তো।
--- আজ আমার অনেক কাদতে ইচ্ছা কর ছে অনেক।
---- তুমি এতো কান্না কর কেন??
---- এমনি !আমি সুখ দুখে শুধু কান্না করি। জান, আমার সুখে কান্নার অশ্রু তিতা। আর দুখের কান্নার অশ্রু মিষ্টি। কেন?
---- উফফ! বাদ দাও তো.
তুমি এতো কাদ তাই তোমার নাম আমি কান্না পরী দিয়েছি।
বাহ! সুন্দর না, সবার হুর পরী , নীল পরী, রাজ পরী ,সাদা পরী আছে .
আর আমার আছে একটা কান্না পরী
নিসু হাসছে তার চোখে পানি মুখে হাসি।
আহসানের কাছে তা অপূর্ব লাগছে .
মানুষের হাসি কান্না মুখ এতো সুন্দর হতে পারে, তা সে আগে ভাবিনি
-- উফফ ! কান্না পরী আর কেদোনা তো।
আস, আমরা কোলা কুলি করি আস
--- যা! লাজুক মুখে বলে হাত দিয়ে
আহসান কে মার তে শুরু কর লো নিসু
-- আজব তো আবার কান্না করছ?
কাদবেনা প্লিজ কাদবেনা
নিসু কাদছে জোছনার আলোতে তার চোখের পানি চিক চিক করছে.....

গল্প : সংগৃহীত

No comments:

Post a Comment