Thursday, August 30, 2012

এবং আমি...

বাস্তব জীবনের সঠিক সজ্ঞাটা আজও জানতে পারলাম না। মাঝে মাঝে নিজেকে প্রচন্ড একা মনে হয়। আবার মাঝে মাঝে মনে হয় আমি পৃথিবীর সব চাইতে অসহায় একজন।
একাকিত্ব এবং অসহায়ত্ব - এই দুটিই বাস্তব জীবনের সব চাইতে কঠিনতম অধ্যায়। আর কান্না হচ্ছে এই দুটোর একমাত্র সঙ্গী। আমরা কেউই কান্না পছন্দ করিনা । কিন্ত বাস্তব জীবনের সব চাইতে কঠিন এই অনভুতিগুলো থেকে মুক্তির একটাই পথ। কান্না। আমি সচরাচর কাদিনা। তবে জীবনের প্রতিটি ধাপে একের পর এক হেরে গিয়ে আজ কান্নাটাকেই নিজের সঙ্গী করে নিয়েছি। জীবনটা এখনো নতুন করে সাজিয়ে নিতে ইচ্ছা করে। কিন্ত সেটা আমার জন্য হয়ত অসম্ভব কিছু! তাই আজও জীবনের সঠিক সজ্ঞাটা খুঁজে ফিরি। আগে যা ছিলাম সেটাই কি জীবন ছিল? নাকি আজ যা আছি এটাই আসল জীবন ! 

No comments:

Post a Comment