Thursday, September 25, 2014

আবারো কিছু স্মৃতি

অনেক বছর পর
স্মৃতিতে এটে থাকা
ধুলো জমা কয়টি বাক্য
ধূমড়ে দিতে পারে যুবকের বুক!

১৭ বছর !তখন কচি দুটি পায়ে গ্রামের মেঠু পথ পাড়ি দিত
দূরে কোথাও দাড়ায়ে দীঘল দু'টি আখিপাতে
খুজতো তার প্রিয়কে
সে আমি হতে পারি নাই বলে
নিজেকে লোকাতে চেয়েছিলাম কতবার
সহাস্য চঞ্চু দুটোতে গোলাপ হাসত
মনে হতো সে আমার কুঞ্জেরই সদ্যফোটা
চামেলী,বেলী কিংবা কসমস।

এই সত্যতি অবলোকনে নিজেকে অদ্ভুত
একজন মনে হলেও
মনে হয় আবার
জীবন চলার পথে
এই সব নানান ঘটনা স্মৃতি বা বিস্মৃতি হয়ে মানুষকে
জ্বালায় নিরবদি
আমার বেলা তার ব্যতিক্রম হবে কেন
সম্ভাসিত নিয়ত বলয়ে ঘুর্নণ চাকাটা ঘুরছেই
থামবে হয়ত সেইদিন
তুমি হয়তো হাউ-মাউ করে কাদতে না পারলেও
অশ্রুসজল চোখে মনের অজান্তে চোখ মুছবে তোমার দামী শাড়ির আচলে।

মাহমুদুর রহমান সুজন

No comments:

Post a Comment